ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩৩, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের বাণিজ্যমন্ত্রী



তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর চলাকালে এক অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক অস্বস্তিতে পড়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের ছবি ও তথ্য নিজের সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছিলেন জাপানি মন্ত্রী। তবে এক্স-এর স্বয়ংক্রিয় অনূবাদ ফিচারের গোলযোগের কারণে পোস্টে তারেক রহমানের নাম পরিবর্তন হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভেসে ওঠে। 

আজ শুক্রবার টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন আকাজাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর কঠোর সমালোচনা করে রিওসেই আকাজাওয়া জানান, এ ধরণের অটো-ট্রান্সলেশন ভুল তাকে আন্তর্জাতিক অঙ্গনে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এর ফলে বাংলাদেশের জনগণের কাছে এমন ভুল বার্তা পৌঁছাতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পরিচয় সম্পর্কে অজ্ঞ। ইতিপূর্বেও এক্স-এর অনুবাদের কারণে একাধিকবার এমন বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানান জাপানি এই মন্ত্রী।

সূত্র: ডয়চে ভেলে


   আরও সংবাদ