রাজনীতি সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত ৩
কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড় সাতটার দিকে লালন আখড়া পরিদর্শনকালে এই হামলার ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া টিমের দায়িত্বপ্রাপ্ত
দেশের সব প্রতিষ্ঠানই এখন বিধ্বস্ত: জামায়াত আমির
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যাংক, বিমা, স্টক মার্কেট মাটির সঙ্গে মিশে আছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত
সরকারি কাজে বাধার অভিযোগ: ডিবির হাতে গ্রেপ্তার আখতারুজ্জামান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং বিমান কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত
মারধরের অভিযোগে এনে মেজর (অব) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার
ডাকসুতে জিন্নাহর ছবি টানানো ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ১৯৪৮ সালের ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি মনে করে এটি ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক
দক্ষিণে পাটওয়ারী, উত্তরে ভুঁইয়া
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি
চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সারজিস আলম!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পেয়েই দ্রুত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত
“২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল সালাহউদ্দিন আহমেদ"
সংবিধান সংস্কার পরিষদ' সদস্য শপথ নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের কড়া সমালোচনা করেছেন, জাতীয় নাগরিক পার্টির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ সমালোচনা করেন তিনি। তার পোষ্টে তিনি লেখেন, 'সংবিধান সংস্কার পরিষদ' সদস্য শপথ আগামীকাল নির্ধারিত সময়েই হতে হবে। "সংবিধানে নেই" মর্মে যদি 'সংবিধান সংস্কার
জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা
বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন, আলোচিত ইসলামী বক্তা ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি আলী হাসান উসামা৷
সূত্র বলছে, গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারী মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সহযোগী সদস্য ফরম পুরণ করেন কওমী ঘরানা হিসেবে পরিচিত এই আলেম৷ দলটিতে যোগ দেয়ার দুইদিন পর আজ শনিবার তিনি আলোচনায় আসেন৷
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি
বিস্তারিত আসছে,,,,
‘মুজিব ভাই’ সিনেমায় ৪২০০ কোটি নয়, ব্যয় হয়েছে ৫ কোটি ২৫ লাখ ১৪ হাজার টাকা
গণ ভোট আর ত্রয়োদশ নির্বাচন, আলোচনায় এখন ‘মুজিব ভাই’। সিনেমাটির নির্মাণ খরচ নিয়েই চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন এই একটি সিনেমাতেই খরচ করা হয়েছে ৪ হাজার ২শ কোটি টাকা। আবার কেউ বলছেন, শুধুমাত্র ৪২ কোটি টাকা ব্যেয় হয়েছে, যা গণমাধ্যমে ভুলক্রমে ৪ হাজার ২০০ কোটি হয়ে গেছে। এই ‘লুটপাট’র তথ্যসূত্র হিসেবে গণমাধ্যমগুলো ব্যবহার করেছে সরকার প্রকাশিত
শেখ রাসেলের নামে একদিনেই ৬ কোটি ২৭ লাখ টাকা লুট করে আওয়ামী লীগ!
শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ছিলো ২০২৩ সালের ১৮ অক্টোবর। তখন তৃতীয় বারের মতো এ দিবস পালন করে ছাত্র জনতার গণঅভ্যু্ত্থানে পালিয়ে যাওয়া আ.লীগ সরকার। রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয় তারও তিন বছর আগে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ

