ব্যাংক-বিমা সংবাদ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন গভর্নর এবং ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ
প্রবাসীদের আস্থায় চমক: ৯ মাসেই ব্র্যাক ব্যাংকে রেমিট্যান্সের জোয়ার
২০২৬ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা বৈদেশিক রেমিট্যান্স ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি ২০২৫ সালে অর্জিত ২.২ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড অতিক্রম করেছে। ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত পাঁচ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির
কৃষকদের ঋণ ও সহায়তা দিতে ব্র্যাক ব্যাংকের নতুন চুক্তি
জলবায়ু-সহিষ্ণু কৃষি অর্থায়ন ও টেকসই অর্থায়নের প্রসারে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক, পপুলেশন ক্রাইসিস কন্ট্রোল অ্যান্ড ম্যাস এডুকেশন কমিটি (পিসিসি অ্যান্ড এমইসি) এবং অ্যাগ্রিপালস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল
সেপ্টেম্বরে রেমিট্যান্স হয়ে দেশে এলো ৩৪ হাজার কোটি টাকা
সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে
ডাচ বাংলা ব্যাংকের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট উধাও
বাগেরহাটে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. ওমর ফারুক রাজু নামে এক পরিচালকের বিরুদ্ধে। জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে তাফালবাড়ি ডাচবাংলা এজেন্ট ব্যাংক বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে পরিচালক রাজু। যার সন্ধান এখনও মেলেনি।
কর্মকর্তা না হয়েও ইসলামী ব্যাংকের আইডি কার্ড ব্যবহার, শঙ্কায় নিরাপত্তা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়ার পরও কিছু সাবেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যাংকের পরিচয়পত্র বা আইডি কার্ড ব্যবহার করার অভিযোগ উঠেছে। চাকরিচ্যুতদের হাতে প্রতিষ্ঠানের পরিচয়পত্র থাকা এবং সেটি ব্যবহার করার সুযোগ থাকলে ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও পরিচয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি হতে
মিন্টো রোডে ড. ইউনূসের সাথে ইফতারে আহসান মনসুর
রাজধানীর মিন্টো রোডে মন্ত্রিপাড়ায় ইফতার ও নৈশভোজ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সাবেক সদস্যরা। সেখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও যোগ দেন। শুক্রবার (২৭ ফেব্রয়ারি) সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান
ব্যাংক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে প্রার্থীর কারাদণ্ড ও স্থায়ী বহিষ্কার
বাংলাদেশ ব্যাংকের অধীনে অনুষ্ঠিত ছয়টি সরকারি ব্যাংকের ‘অফিসার ক্যাশ’ (জব আইডি: ১০২২২) পদের সম্মিলিত নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে অনিক সাহা নামে এক প্রার্থীকে ২১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ভবিষ্যতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট (BSCS) পরিচালিত সকল পরীক্ষায় স্থায়ীভাবে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত
মুদ্রানীতি প্রণয়নে রকেট সাইন্স জানা লাগে না: বাংলেদেশ ব্যাংকের মূখপাত্র আরিফ হোসেন খান
মুদ্রানীতি প্রণয়ন করতে রকেট সাইন্স জানা লাগে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলণে সাংবিদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা মূখপাত্রের কাছে জানতে চান, একজন ব্যবসায়ী যখন গভর্নর হয়েছেন, তিনি মুদ্রানীতি কিভাবে প্রনয়ণ করবেন। প্রশ্নের জবাবে মূখপাত্র বলেন,
'যে কারণে ব্যর্থ হবেন অর্থমন্ত্রী'
অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হকের খোলা চিঠি
আপনি একজন ব্যবসায়ী হয়ে কোন সাহসে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন সেটা আমাদের অজানা। সম্ভবত আল্লাহতালা আপনার বিশেষ গুণাবলী দিয়ে পাঠিয়েছে। এজন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আপনি কোন সাহসে একটা ব্যবসায়ীকে গভর্নর বানিয়েছেন সেটাও আমাদের অজানা। আপনাদের দুজনকে বিশ্বব্যাংক এবং আই এম এফ প্রতিনিধিদের মুখোমুখি
কে এই মো.মোস্তাকুর রহমান
মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানিয়ে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরেকটি প্রজ্ঞাপনে নতুন
বিদায়ের আগে যা বলে গেলেন ড. আহসান এইচ মনসুর
কর্মকর্তাদের প্রতিবাদ সভার পর আহসান এইচ মনসুর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, কিছু কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের ইশারায় পরিচালিত হয়ে প্রতিষ্ঠানের মানমর্যাদা ক্ষুণ্ন করছেন। কর্মকর্তাদের অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের সার্ভিস রুলস মেনে চলতে হবে। যদি কেউ প্রতিষ্ঠানের নীতিমালার বাইরে গিয়ে কাজ করতে চান, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

