ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩৩, ২৪ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

তাসকিন-হাসানের জোড়া আঘাতের পরও ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ



তাসকিন-হাসানের জোড়া আঘাতের পরও ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ

সিলেট টেস্টের প্রথম দিনে শুরুতে দারুণ বোলিং করলেও ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জোড়া আঘাতে ক্যারিবীয়রা প্রাথমিক বিপর্যয়য়ে পড়লেও চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েছে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।

টস হেরে এর আগে বোলিংয়ে নেমে শুরুতেই সফলতা পায় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম ওভারে তাসকিন আহমেদের ফুলার লেংথ ডেলিভারিতে বোল্ড হন ৯ রান করা ব্রেন্ডন কিং। এর পরের ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে ফেরেন ১ রান করা কাভেম হজ। এর আগে দ্বিতীয় ওভারে সাদমান ইসলাম স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া না করলে আরও দ্রুত সাফল্য পেতে পারত স্বাগতিকরা।

দ্রুত ৩ উইকেট হারিয়ে ২৭ রানে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের হাল ধরেন জশুয়া ডি সিলভা ও কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে এই দুজন অবিচ্ছিন্ন থেকে ৫৯ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ৮৬ রানে নিয়ে যান। উল্লেখ্য, ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে উইন্ডিজ একাদশে দুই পরিবর্তন আসায় এই টেস্টে অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।


   আরও সংবাদ