সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি পক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে শক্তভাবে সেটি প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান বলে সরকারি বার্তা সংস্থা ‘বাসসে’র খবরে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই সাম্প্রদায়িকতা সৃষ্টি এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। বাংদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সকলের ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে বলেও আহ্বান জানান তিনি।