ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩৩, ২৫ জ্বমাদিউল আউয়াল ১৪৪৮

শনিবার সব পোশাক কারখানায় সাধারণ ছুটি!



শনিবার সব পোশাক কারখানায় সাধারণ ছুটি!

আগামী শনিবার (৭ নভেম্বর) 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে তৈরি পোশাক খাতের সব কারখানা বন্ধ থাকবে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে সদস্য কারখানাগুলোকে এই ছুটি দেওয়ার জন্য যৌথভাবে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

আজ বৃহস্পতিবার বিজিএমইএ-র পক্ষ থেকে সদস্য কারখানাগুলোর কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, গত ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেই সিদ্ধান্তের আলোকে আগামী শনিবার বিজিএমইএ-র আওতাভুক্ত সব পোশাক কারখানায় ছুটি পালনের জন্য বলা হয়েছে। নোটিশের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্তের অনুলিপিও যুক্ত করে দেওয়া হয়।

একইভাবে নিট খাতের উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ-র সূত্রেও জানা গেছে, তাদের সদস্যভুক্ত কারখানাগুলোতে আগামী শনিবার ছুটি রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ফলে শনিবার সারা দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি পালিত হতে যাচ্ছে।


   আরও সংবাদ