ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ মাঘ ১৪৩৩, ২৭ রবিউল সানি ১৪৪৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ



প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, হামলাকারীরা আশপাশ পর্যবেক্ষণ করে কাফরুল রোডের দিকে চলে যায়।

পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।


   আরও সংবাদ