সংবাদ
প্রধানমন্ত্রীর স্লোগানকে 'হাদিস' বলে চরম বিপাকে সচিব!
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করার জেরে অবশেষে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন
শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র গাজীপুর: থানায় হামলার চেষ্টা!
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ৬ষ্ঠ দিনে গড়িয়ে গাজীপুরে এক ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
১২ হাজার টাকায় বাঁচা অসম্ভব! থমকে গেল মহাসড়ক
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে শ্রমিকদের আকস্মিক অবরোধে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তির ঘটনা ঘটেছে। ন্যূনতম বেতন বাড়ানো, কালো তালিকাভুক্তি বন্ধ করা এবং অন্যায় ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে রাজপথে নামেন পোশাকশ্রমিকেরা। এর ফলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে পদ্মার মোড় এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। অনেক আসনের ভোটের ফলাফল প্রকাশের পর বেসরকারি ফলাফলও প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির অগ্রগতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা শেষ পর্যন্ত বজায় থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট
১০ম ম্যাচে এসে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
‘জয়’ শব্দটাই যেন ভুলে যেতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। সর্বশেষ কবে জয় পেয়েছিল তারা, সে স্মৃতিও হয়তো ভুলে গিয়েছিল তারা। একে একে নয়টি ম্যাচ জয়হীন। কোচ মাইকেল ক্যারিকের ওপর ঝুলছে ‘বরখাস্ত’ হওয়ার খড়গ। এমন পরিস্থিতিতে একটি জয় যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো। তৃষ্ণার্ত বালু, গাছপালা যেমন সেই পানি পেয়ে সতেজ হয়ে
গাজীপুরে পুলিশের পাশাপাশি বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন। তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন নির্বাহী
মামাকে বিয়ের বিষয়টি ভালো লাগেনি : রাধিকা আপ্তে
একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের চরিত্রকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাঁকে। ছবিটির গল্প ও কাজের পরিবেশ কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা। এরপরই
শিক্ষাপ্রতিষ্ঠান অপরাধমুক্ত করতে সিরাতচর্চার বিকল্প নেই
শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির (সা.) সিরাতচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের প্রবণতা বাড়াতে হবে। তাঁর আদর্শ ব্যক্তিজীবনে বাস্তবায়ন করা গেলে আগামীর বাংলাদেশ সুন্দর
সোনার দাম কমল নাকি বাড়ল?
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার টাকা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা। দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার
রাজধানীতে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৪
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তালহা বিন জসীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে
